বৃষ্টি ভালবাসা
- মোঃ ফরহাদ হোসেন

ছিলে তুমি ওই দূর আকাশে বৃষ্টি , সেখানেই তো
ভালো ছিলে, ঝরেছ কেন।
আমি যে ভালবেসে ভিজে গেছি, অনেক ঠাণ্ডা
লেগেছে আমার মনে হয়,
মনে হয় আমার অনেক জ্বর হবে, হলেই বা
তোমার কি?
দেহ টা যে আমার, ব্যথা গুলোও একান্ত
আমার, তোমার কি?
তুমি তো তুমিই, শুধু ঝরো,ঝরা বৃষ্টিতে ভিজে কারো
জ্বর হলে, তোমার কি..?
তুমিতো কাউকে ভিজতে বলোনি, বলার দরকার হয় না,
যার ভিজার সে ভিজে নেয়।
তবে এই ভেজায় জ্বরে যে অনেক ভালবাসা মিশ্রিত।
আমি খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি বৃষ্টি ভেজায় না,
সে যে ভালবাসার-ভালোলাগার বৃষ্টি হয়ে নেমেছিলো।
তাতে জ্বর আসলে আসুক,তাতে অনেক ভালবাসা মিশেছিলো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।